
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলম হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই উপজেলার কুরিপোল-চারাপোল পাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম হোসেন একই এলাকার মো. আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলম হোসেন নিজের গরুর জন্য মাঠ থেকে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান , খবর পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি অপমৃত্যুর মামলার হয়েছে।