শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

নরসিংদীতে ডিএনসির বিশেষ অভিযানে ৯ লাখ টাকার ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার।

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৪ সময়-দৃশ্য

 

 

নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ রূপচান বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ই,য়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক হাবিব তৌহিদ ইমামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের একটি চৌকস দল বেলানগর এলাকায় গোপনে অবস্থান নেয়।
পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ই,য়াবার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

গ্রেপ্তার রূপচান বেগম (৫০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিডি দাউদপুর এলাকার মৃত কালামের স্ত্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ওই ইয়াবার চালান নিয়ে আসা হয়েছিল।
এদিকে নরসিংদী শহরে মা,দকের সঙ্গে জড়িত আরও কয়েকটি চক্র শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গোপনে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় মা,দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নরসিংদী জেলা কার্যালয়ের পরিদর্শক সাহিদা বেগম বাদী হয়ে নরসিংদী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মা,মলা দায়ের করেছেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com