শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বি. এম. হিরু , বিশেষ প্রতিনিধি- ঝিনাইদাহ
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৮ সময়-দৃশ্য

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর হাজরাপাড়া গ্রামে সাপের কামড়ে কেয়া খাতুন (১০) নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত কেয়া খাতুন কেশবপুর হাজরাপাড়া গ্রামের মো. ঠান্ডু মোল্লার ছোট মেয়ে এবং কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের অন্যান্য সদস্যদের মতো কেয়াও তার দাদীর সাথে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১১টার দিকে ঘুমের মধ্যে কেয়াকে সাপে কামড় দেয়। পরে তার হাতে রক্ত দেখে দাদী পরিবারের অন্যদের জানালে তাৎক্ষণিক তাকে গ্রামের এক সাপুড়ের কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়।

সাপুড়ের কাছে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা কেয়াকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সোমবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেয়া খাতুনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com