শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে টানা বৃষ্টিতে সবজির দাম ঊর্ধ্বমুখী, অসহায় মানুষের হিমশিম

মো, বিল্লাল হোসেন লিটু
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৪ সময়-দৃশ্য

টানা কয়েক দিনের বৃষ্টিতে ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।

সরেজমিনে শহরের নতুন হাটখোলা বাজারসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, হামদহ ও আরাপপুর বাজার ঘুরে দেখা যায়, পটল, ঢেঁড়স, করলা, বেগুন, বরবটি, কাঁচা মরিচসহ অধিকাংশ সবজির দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আবুল কালাম আজাদ সবজি ব্যবসায়ী জানান, সবজির দাম সাধারণ মানুষের নাগালে বাহিরে।  রয়েছে। অন্যান্য বছর এই সময়ে (জুন-জুলাই মাস) সবজির দাম চড়া থাকে। আবার টানা বৃষ্টিতে অনেক ক্ষেত পানির নিচে চলে যাওয়ায় সবজি সংগ্রহ ও পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে এবং দাম বেড়েছে।

সবজি বাজার ঘুরে দেখা গেছে , অতিবৃষ্টির কারণে চলতি সপ্তাহে জেলা ও উপজেলার শহরতলীর বিভিন্ন বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পটল ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, পেঁয়াজ (দেশি) ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পুইশাক প্রতি আটি ৩০ টাকা, করোলা (উঁচ্ছে) ৬০ টাকা, ঝিঁঙে ৫০ টাকা, কাঁচাকলা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ক্রেতা আব্দুল কাদের বলেন, প্রতিদিন বাজারে এসে নতুন নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। সীমিত আয়ের মানুষের পক্ষে এখন সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে।

আব্দুস সোবহান জানান, আগে যে টাকা দিয়ে কয়েক ধরনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় দুই ধরনের সবজিও কেনা যাচ্ছে না। বর্তমানে দাম নাগালের বাহিরে।

সবজি বিক্রেতারা পলাশ হোসেন ও রুবেল হোসেন  বলেন, মো. সোহেল জানান, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে। অনেক জমিতে পানি জমে ফসল নষ্ট হয়েছে। তাই বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে।
অন্যদিকে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতেও বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন তারা।

ঝিনাইদহ শহরের ওয়াপদা গেট বাজারের সবজি ক্রেতা শুকুর আলী জানান, শহরের বাজারে সব সবজির দাম কেজিতে ১০/২০ টাকা বেশি। প্রান্তিক বাজার ও শহরের বাজারের সবজির এই দামের পার্থক্য নিয়ন্ত্রণ করা উচিত। বাজার মনিটরিং করা হলে ভোক্তারা আরও উপকৃত হবে।

ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, তারা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। কাচামালের বাজার সব সময় উঠানামা করে। বর্তমানে অতি দৃষ্টির কারণে শাক সবজির দাম আগের থেকে একটু বেশি।

কৃষি বিভাগ বলছেন, আবহাওয়ার উন্নতি হলে এবং স্বাভাবিক হলে সবজির দামও ধীরে ধীরে কমে আসতে পারে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে মূল্যবৃদ্ধির চাপ আরও কিছুদিন থাকতে পারে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com