
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম
নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ওই উপজেলার বহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে ওই গ্রামের মজিবুল ইসলাম বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়ে। এই নিয়ে শনিবার দুপরে তার ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে মজিবুলের পরিবারের সাথে রবিউলের পরিবারের সদস্যদের মারামারি শুরু হয়। সেসময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল ও তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে গেলে পথেই মারা যায় মজিবুল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুনকে আটক করে রাখে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত রবিউলকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।