শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক।

শনিবার (১৭ অক্টোবর) তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সৈয়দ মনিরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশিসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরিদর্শনকালে তাঁরা কৃষ্ণনগর পাড়ার পূজামণ্ডপ, ঝাটবাড়িয়া পূজামণ্ডপ ও কলাবাগান পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি ও আয়োজকদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন যুবদলের নেতারা।