শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

সেখ রাসেল, ক্রাইম রিপোটার, বটিয়াঘাটা, খুলনা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময়-দৃশ্য

 

 

বটিয়াঘাটা (খুলনা), ১৪ অক্টোবর ২০২৬: মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার পরিচালিত এ অভিযানে ৩০ হাজার মিটার অবৈধ জাল, একটি পাঙাশ মাছ ও ছয়টি ইলিশ মাছ জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব থান্দার কামরুজ্জামান, সঙ্গে ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।

অভিযান শেষে জব্দ করা ইলিশ ও পাঙাশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া জব্দকৃত ৩০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট করা হয়। তাছাড়া জব্দ করাকালীন সময়ে জীবীত একটি ছোট মা ইলিশ পেটে ডিম থাকায় সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান সেটিকে নদীতে ছেড়ে দেন।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং অবৈধভাবে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

মা ইলিশ রক্ষায় সচেতন হই, সরকারি নিষেধাজ্ঞা মেনে চলি—ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করি।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com