
ঝিনাইদহে রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো, বিল্লাল হোসেন লিটু।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে
ঝিনাইদহে দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় পত্রিকাটির প্রতিনিধি বসির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার নিজাম জোরদার বাবলু, একুশে টিভির এম রায়হান, দেশ রুপান্তরের এম রবিউল ইসলাম রবি, এসএ টিভির ফয়সাল আহমেদ, চ্যানেল 24 সাদ্দাম হোসেন, সদর থানার ওসি তদন্ত ব্রজেন কুমার, কালবেলার ইমন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় পত্রিকাটির দীর্ঘ পথচলা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমানুষের কথা তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে।
দৈনিক রানার পত্রিকা আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সত্যনিষ্ঠা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সমাজের সমস্যা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনদুর্ভোগের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দীর্ঘ পথচলায় পত্রিকাটি সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে পাঠকদের কাছে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়।