শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

দোয়া ও মোনাজাতের মাধ্যমে মালদ্বীপে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৭২ সময়-দৃশ্য

 

 

ভারত মহাসাগরের বুকে প্রাকৃতিক সৌন্দর্য, নীল সমুদ্র আর সবুজের সমারোহে ঘেরা দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। পর্যটননির্ভর এই দেশটিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটকের আগমন ঘটে। পাশাপাশি জীবিকা ও কর্মসংস্থানের তাগিদে বসবাস করছেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। তাঁদের চাহিদাকে কেন্দ্র করে দেশটিতে গড়ে উঠেছে বিভিন্ন বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁ।
মালদ্বীপে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটক এবং প্রবাসীদের কাছে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজধানী মালে শহরে যাত্রা শুরু করেছে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
গতকাল রাত ১০টায় রাজধানী মালের এলসিয়ন বেকারির সংলগ্ন এলাকায় ফিতা কাটা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ আঃ মান্নান ও মোঃ জহিরুল ইসলামের পরিচালনায় প্রতিষ্ঠানটি বাংলাদেশি খাবারের ঐতিহ্য ও বাঙালির আতিথেয়তা প্রবাসের মাটিতে তুলে ধরার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও পরিচালকদের পক্ষ থেকে প্রবাসী ব্যবসায়ী আঃ মান্নান,গোলাম ফারুক মজনু ও মোঃ জহিরুল ইসলাম বলেন, “বাংলাদেশ থেকে মালদ্বীপে আসা পর্যটক এবং এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশীয় খাবারের স্বাদ ও ঐতিহ্য ধরে রাখতেই আমার বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে চাই।”
মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ আল আমীনের সঞ্চালনায় উদ্বোধনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত মদিনার জামাতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব হযরত মাওলানা মহসিন কবির ইউসুফী পীর সাহেব।আমন্ত্রিত ওলামা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ নজরুল ইসলাম মাওলানা ইসরাফিল হোসেন হাফেজ রিফাতুল ইসলাম মদিনার জামাতের খাদেম মোঃ ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর সিকদার সহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়। এর মধ্য দিয়ে ফ্রেন্ডশিপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালক আঃ মান্নান,গোলাম ফারুক মজনু ও মোঃ জহিরুল ইসলাম।
প্রবাসের মাটিতে বাংলা খাবারের স্বাদ, দেশীয় সংস্কৃতি ও বাঙালির আন্তরিক আতিথেয়তা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হলো।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com