
ঝিনাইদহের ঐতিহ্যবাহী ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে শুরু হয়েছে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোঃ রাশেদ খান, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট এম. এ. মজিদ, প্রশাসক, ঝিনাইদহ জেলা পরিষদ ও সভাপতি, ঝিনাইদহ জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কামরুজ্জামান লিটন, সভাপতি, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ। নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাদের নতুন শিক্ষাজীবনের পথচলা শুরু হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদর থানার সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মজিদ বিশ্বাস ও ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক সহ অনুষ্ঠানে জেলা, থানা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
