শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে বাজার তদারকি অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: রিয়েল খবর
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৬৭ সময়-দৃশ্য

 

ঝিনাইদহ সদর উপজেলার কলামনখালী বাজার ও দোগাছি পূর্বপাড়া এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়। বুধবার (৭ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে কলামনখালী বাজারের বিভিন্ন মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

পরে দোগাছি পূর্বপাড়া এলাকায় বিভিন্ন দধি ও মিষ্টির কারখানায় তদারকি চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যপণ্যে অনুমোদনহীন রং ব্যবহার, খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং ফ্রিজে কাঁচা খাবার ও বাসি মিষ্টি একসঙ্গে সংরক্ষণ করার মতো অনিয়ম পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে মোট ১৭,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা, ঝিনাইদহের স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলা, খাদ্যপণ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রিয়েল খবর | সত্য প্রকাশে, নির্ভীক আমরা

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com