
রিয়েল খবরের প্রকাশক মোঃ সেলিম রেজার একমাত্র সন্তান মোঃ আস-সাদিক অর্জন করেছে তার জীবনের প্রথম সাফল্য। পবিত্র কোরআন ও দ্বীনি শিক্ষার আয়োজনে অনুষ্ঠিত “হিফজুল কুরআন মাহফিল-২০২৬”-এ মোঃ আস-সাদিক ৩য় স্থান অর্জন করেছে। তার কোড নম্বর ২৬২।

সন্তানের এই সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বাবা মোঃ সেলিম রেজা। তিনি সবার কাছে তাঁর একমাত্র সন্তানের জন্য দোয়া চেয়েছেন।
আবেগঘনভাবে তিনি বলেন,
“মোঃ আস-সাদিকের প্রথম সাফল্য। সবাই আমার একমাত্র সন্তানের জন্য দোয়ার দরখাস্ত রইলো।”

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহ যেন মোঃ আস-সাদিককে দ্বীনি ও নৈতিক শিক্ষায় আলোকিত করে গড়ে তোলেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের তৌফিক দান করেন।
মোঃ আস-সাদিকের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।