গোপালগঞ্জ নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১৫০০ গাড়ির বিশাল বহর নিয়ে ২ ঘন্টা সময় নিয়ে শান্তিপূর্ণভাবে জেলা অতিক্রম করেছে সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-খুলনা লংমার্চ।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে লংমার্চের বহর গোপালগঞ্জ জেলা সীমানায় প্রবেশ করে। পরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌরাস্তায় সংক্ষিপ্ত পথসভা শেষে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা সীমানা অতিক্রম করে খুলনার দিকে রওনা হয়। মাত্র ২ ঘণ্টায় পুরো জেলা নির্বিঘ্নে পার হয় বহরটি।
লংমার্চকে কেন্দ্র করে সকাল থেকেই ভাটিয়াপাড়া চৌরাস্তায় গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো নেতাকর্মী জড়ো হন। বহরটি পৌঁছালে মুহুর্মুহু স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে।
এর আগে গোপালগঞ্জ অতিক্রম করা নিয়ে ১১ দলীয় জোটের নেতাদের মধ্যে শঙ্কা ও উদ্বেগ কাজ করছিল। তবে স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থানে কোনো ক্ষতিকর ঘটনা ঘটেনি।
পথসভায় নেতাকর্মীরা “বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে হবে” লেখা প্ল্যাকার্ড বহন করেন। এ সময় এক নেতা বলেন, “বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং দেশের দুর্নীতি ও অরাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের সাত দফা দাবি আদায়ে আমরা রাজপথে নেমেছি।”
পথসভা শেষে লংমার্চটি খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে যাত্রা করে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার