নিখোঁজের পর রোববার সকালে নদীতে মরদেহ দেখতে পান রিশান মাঝি; শৈলকুপা থেকে গিয়ে শনাক্ত করল স্বজনদের টিম
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে হার্ডিজ ব্রিজ এলাকায় নৌকার ধাক্কায় নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে হার্ডিজ ব্রিজে নৌকার ধাক্কায় নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন রাকিবুজ্জামান রকি। এরপর থেকে স্বজনরা তার সন্ধানে চেষ্টা চালিয়ে আসছিলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে রিশান মাঝি নদীতে একটি মরদেহ দেখতে পান। পরে তিনি রকির আত্মীয় কামালকে ফোন করে বিষয়টি জানান।
খবর পেয়ে শৈলকুপা থেকে একটি টিম ঘটনাস্থলে যায়। পরে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মরদেহটি শনাক্ত করে নিশ্চিত করা হয় যে, এটি নিখোঁজ রাকিবুজ্জামান রকির মরদেহ।
রাকিবুজ্জামান রকি শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম রাকিবুজ্জামান রকির আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই অসীম শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্যও প্রার্থনা করা হয়।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার