নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোঃ রূপ মিয়া।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, হারুনুর রশিদ ছিলেন একজন ভদ্র, অমায়িক ও বন্ধুবৎসল মানুষ। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মোঃ রূপ মিয়া মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার