আজ ৭ অক্টোবর বুধবার বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র পুত্র সন্তান মোঃ তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ তাইম ফেরদাউস প্লাবন ইন্তেকাল করেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁর কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করেন—এটাই মহান রবের নিকট প্রার্থনা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার