দীর্ঘ দিন পর আবারও প্রাণ ফিরে পেয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রেসক্লাব। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ৭৭ জন সদস্য তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাহী পরিষদের ২১টি পদে প্রতিদ্বন্বিতা করছেন ৪১ জন প্রার্থী। অর্থাৎ প্রতিটি ভোটই হতে পারে আগামীর নেতৃত্ব নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
শৈলকুপা প্রেসক্লাবের সম্মানিত ভোটাররা নিশ্চয়ই সবকিছু বিচার-বিবেচনা করেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের বিচক্ষণ সিদ্ধান্তেই নির্ধারিত হবে কার হাতে উঠবে প্রিয় প্রেসক্লাবের দায়িত্ব। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে তারা বেছে নেবেন এমন নেতৃত্ব, যারা সাংবাদিকদের পাশে থাকবেন সাংবাদিকতার মর্যাদা, রক্ষা করবেন এবং প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করবেন।
নির্বাচিত নেতৃত্বের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করেন। প্রেসক্লাবকে পরিণত করবেন সাংবাদিকদের আস্থা, ঐক্য ও পেশাগত উৎকর্ষের শক্তিশালী ঠিকানায়।
যারা নিজের জন্য নয়, সাংবাদিক সমাজের জন্য কাজ করবেন।
নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন এবং সহ-সম্পাদক সাদ্দাম হোসেন। তাদের সাথে রয়েছেন স্টার নিউজের জেলা প্রতিনিধি শাহজাহান নবীন। ঝিনাইদহ প্রেসক্লাবের অফিস সহকারী শহিদুল ইসলামও নির্বাচনী কাজে সহযোগিতা করছেন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
প্রত্যাশা একটাই শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কেউ হাসবেন, কেউ হয়তো কষ্ট পাবেন। কিন্তু নির্বাচনের পর সবাই যেন আবারও একই ছাতার নিচে দাঁড়িয়ে সাংবাদিকতার বৃহত্তর স্বার্থে এক সঙ্গে পথ চলতে পারেন এটাই হোক আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার