নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাঁর গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের ছেলে মামলা করেন। পরে তদন্তে হৃদয় মিয়া (২৭), কাদির মিয়া (২৭) ও আবু মিয়া (২৯)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, সোনার চেইন চুরির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার