মহেশপুর প্রতিনিধি, রিয়েল খবর।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামের ক্যাম্প পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের বাবু মিয়ার ৪ বছরের ছেলে নাহিয়ান ও তার ৩ বছরের ফুপাতো বোন হুমাইরা খাতুন দুপুরে বাড়ির পাশে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। শিশু দুইটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজাদ রহমানের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে।
এম রবিউল ইসলাম রবি
ঝিনাইদহ
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার