নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মনোহরদী থানা পুলিশ।
সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল এবং অফিসার ইনচার্জ, মনোহরদী থানা সাহেব এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে মনোহরদী থানার একটি চৌকস টিম ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর (ঋষিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাস (৩৫)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতঘর তল্লাশি করে ৫টি প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মনোহরদী থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার আইনগত কার্যক্রম শেষে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মনোহরদী থানা পুলিশ।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার