নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার বাসিন্দা বদরুন নাহার সুমি নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিখোঁজ হয়েছেন। গতকাল রাত ৯টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার সুগন্ধা হাসপাতাল থেকে তিনি নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ বদরুন নাহার সুমি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগের দুই থেকে তিন দিন ধরে তাঁর আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। এ অবস্থায় হাসপাতাল এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
সুমির দুটি সন্তান রয়েছে। তাঁকে খুঁজে না পাওয়ায় তাঁর স্বামী, মা, ভাইসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি বদরুন নাহার সুমির সন্ধান পেয়ে থাকলে বা তাঁকে কোথাও দেখে থাকলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
নিখোঁজ শিক্ষিকাকে খুঁজে পেতে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজনেরা। সবার সম্মিলিত সহযোগিতায় তিনি দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবেন এমন প্রত্যাশা পরিবারের।যোগাযোগ:
০১৬৮৫৮৯২৭৫৩
০১৬৭৫৭৫২১৮১
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার