পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুককে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন।
পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়েছে।
তাঁর এ মর্যাদাপূর্ণ অর্জনে নরসিংদী জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ সুপারের এই সাফল্য আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় দায়িত্ব পালনে জেলা পুলিশের সদস্যদের আরও নিষ্ঠাবান, দক্ষ ও সাহসী হতে অনুপ্রাণিত করবে।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য এবং দেশ ও জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদানের প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা পুলিশ।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার