নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দ'খলকারী ভূমি দ'স্যু জাকাত ভূইয়ার বি'চারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগী পরিবার।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাড়াড়িয়া পাড়া গ্রামে পৈতিক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
মিছিলটি ভাড়াড়িয়া পাড়া গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে গুচ্ছু গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা জানান, এলাকায় ভূমিদ'স্যু হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূইয়া প্রভাব খাটিয়ে ভাড়াড়িয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরিবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখন করে নেয়।
সেই সময় তাদের পৈতিক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোন প্রতিকার মিলেনি। এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা। এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ জাকাত হোসেন ভূইয়াকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার