নরসিংদীতে দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের ইউএমসি এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন নরসিংদীর আদিয়াবাদ এলাকার এক ব্যক্তি ও তাঁর পরিবার।
ভুক্তভোগীর অভিযোগ, নাগরিয়াকান্দি ব্রিজ এলাকা থেকে ঘুরে ফেরার পথে ইউএমসি এলাকায় তাঁদের মিশুক থামিয়ে একটি সিএনজিতে তোলা হয়। পরে তাঁদের বাসাইল এলাকায় নিয়ে গিয়ে সঙ্গে থাকা নগদ ৫ হাজার টাকা, স্বর্ণালংকার এবং বিকাশ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সিএনজিটির নম্বর ১১৩৩৭৫।
স্থানীয়দের অভিযোগ, নরসিংদীর সাটিরপাড়া থেকে ইউএমসি পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনের বেলায় ভয়ভীতি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
একের পর এক এমন ঘটনায় অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও জননিরাপত্তা নিশ্চিতের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার