
বিল্লাল হোসেন লিটু, নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়। অভিযানে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বিভিন্ন শিশু খাদ্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নগরবাথান বাজারের বিভিন্ন শিশু খাদ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি করা হয়। এ সময় মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শিশু খাদ্যসহ নিম্নমানের পণ্য পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফা খাতুন। আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের বাজার তদারকিমূলক অভিযান চলমান থাকবে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার