
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবিব জোয়ার্দার) ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে একটি সমৃদ্ধ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে তিনি নিত্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও উৎসবস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাবিব জোয়ার্দার বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা প্রয়োজন। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “সবার উপরে মানবতা—এই নীতিতে আমরা বিশ্বাস করি। সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতাই হোক আমাদের অগ্রযাত্রার মূল শক্তি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
হাবিব জোয়ার্দারের সঙ্গে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলী বিশ্বাস, নিত্যানন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফিরোজ বিশ্বাস, নিত্যানন্দপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আসাদুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার