দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ, কম ভিজিটে সেবা; রোগীর প্রয়োজনকে অগ্রাধিকার দেন তিনি।
ঝিনাইদহে প্রায় **দুই যুগ ধরে হোমিওপ্যাথি চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন ডা. মোঃ শারফুজ্জামান খান (শাহীন)**। দীর্ঘ পেশাজীবনে চিকিৎসাসেবার পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর কারণে রোগীদের একটি অংশের কাছে তিনি মানবিক চিকিৎসক হিসেবে পরিচিতি পেয়েছেন।
রোগী ও সেবাগ্রহীতাদের ভাষ্য, ডা. শাহীন রোগীদের সঙ্গে আন্তরিক ও সদালাপী আচরণ করেন। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসার ক্ষেত্রে তিনি সহানুভূতিশীল ভূমিকা রাখেন। অনেক দরিদ্র রোগীকে **বিনা ভিজিটে চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়ার** কথা জানিয়েছেন তার সেবাগ্রহীতারা।
বর্তমান সময়েও তুলনামূলক **কম ভিজিটে রোগী দেখা** এবং রোগীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় রেখে **সাধ্যের মধ্যে ওষুধ দেওয়ার** চেষ্টা করেন ড. শাহিন।
### রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সবসময় এড়িয়ে চলেন তিনি।
রোগীর অপ্রয়োজনীয় খরচ কমানোর বিষয়টিকেও গুরুত্ব দেন ডা. শাহীন—এমন দাবি করেছেন তার কাছে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী। তাদের ভাষ্য, প্রয়োজন না থাকলে অযথা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয় না।
এ ছাড়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কোনো ধরনের **কমিশন গ্রহণ করেন না**। তাদের মতে, রোগীর প্রয়োজন ও আর্থিক সামর্থ্যকে বিবেচনায় রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তিনি।
### দুই যুগের চিকিৎসাসেবা
ডা. মোঃ শারফুজ্জামান খান (শাহীন) প্রায় **দুই যুগ ধরে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত**। তার গ্রামের বাড়ি **ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ী গ্রামে**। বর্তমানে তিনি **ঝিনাইদহ শহরের মর্ডান মোড় এলাকায়** বসবাস করছেন।
তিনি**বি.এইচ.এম.এস (ঢাকা বিশ্ববিদ্যালয়), এম.ডি (বায়ো) ও এ.এম.সি.সি (ভারত)** ডিগ্রিধারী। তিনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকায় **এক্স-হাউজ ফিজিশিয়ান** হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঝিনাইদহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসাবে যুক্ত আছেন।

### চিকিৎসার পাশাপাশি মানবিকতার চর্চা
দীর্ঘ দুই দশকের চিকিৎসাসেবায় ডা. শাহীনের সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দরিদ্র রোগীদের বিনা ভিজিটে চিকিৎসা, প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ দেওয়া, কম ভিজিটে চিকিৎসাসেবা এবং রোগীর সামর্থ্য বিবেচনায় ওষুধের ব্যয় কম রাখার বিষয়গুলো উল্লেখ করেছেন তার সেবাগ্রহীতারা।
ডা. শাহীন, **টাকার প্রতি অতিরিক্ত গুরুত্ব না দিয়ে মানুষের সেবা করাই চিকিৎসক হিসেবে তার অন্যতম লক্ষ্য**। তার কাছে চিকিৎসা কেবল পেশাগত দায়িত্ব নয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোরও একটি সুযোগ।

দীর্ঘ সময় ধরে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত এই চিকিৎসকের মানবিক উদ্যোগ নিয়ে স্থানীয় রোগীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছল মানুষের জন্য কম খরচে চিকিৎসার সুযোগ তৈরি করার উদ্যোগ অব্যাহত থাকলে তারা আরও উপকৃত হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।
**রিয়েল খবর**
*সত্য প্রকাশে, নির্ভীক আমরা
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার