রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আর এর পেছনে রয়েছেন কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোসাম্মৎ ফারহানা সিদ্দিকের নিরলস পরিশ্রম ও আন্তরিক সেবা।
সরেজমিনে কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই রোগীদের ভিড়। আগত নারী, শিশু ও বয়স্ক রোগীদের অত্যন্ত যত্ন সহকারে সেবা দিচ্ছেন তিনি। প্রতিটি রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনা, সঠিক পরামর্শ দেওয়া এবং সরকারি ঔষধ বুঝিয়ে দেওয়ায় রোগীদের মুখে তার প্রশংসা।
সেবা নিতে আসা একাধিক রোগীর সাথে কথা বলে জানা যায়, ফারহানা সিদ্দিক ম্যাডাম নিয়মিত সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকেন। গর্ভবতী মা, শিশুদের টিকা, পরিবার পরিকল্পনা সেবাসহ সাধারণ চিকিৎসা সেবা অত্যন্ত সুন্দরভাবে দিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, এমন দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তা থাকলে তৃণমূল পর্যায়ে সরকারের স্বাস্থ্যসেবা সফল হবে। তারা উপসহকারী মোসাম্মৎ ফারহানা সিদ্দিকের এই মহৎ কাজের জন্য তাকে ধন্যবাদ জানান এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন যেন এ ধরনের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়।
কাউনিয়া, রংপুর। ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার