মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকশিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান,পিপিএম-সেবা পুলিশ সুপার,ঝিনাইদহ। তিনি ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ ফাহিম ফায়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ঝিনাইদহ ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃমোসফেকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ), ঝিনাইদহ।
"মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি"—এই শ্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ ঝিনাইদহ আয়োজনে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.তারিখ দুপুর ০৪.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে '১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর ফাইনাল খেলা ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়। উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান,পিপিএম-সেবা মহোদয়।
'১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ ঝিনাইদহ জেলার ০৬ টি পুরুষ দল ও ০৬ টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে ঝিনাইদা সদর থানা দলকে হারিয়ে কোটচাঁদপুর থানা দল এবং নারী বিভাগে শৈলকুপা থানা দলকে হারিয়ে ঝিনাইদা সদর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় সহ আমন্ত্রিত অতিথি মহোদয়গন বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

উক্ত পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেনজেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার