ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের কেপিবসু সড়কের অফিস কক্ষে সমিতির সভাপতি মো, আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, দোকান পরিচালনায় নানা প্রতিবন্ধকতা, বাজারের সার্বিক পরিবেশ, ক্রেতা-বিক্রেতাদের সুবিধা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীদের যে কোনো সমস্যা সমাধানে জেলা দোকান মালিক সমিতি পাশে থাকবে। একই সঙ্গে শহরের ব্যবসায়িক পরিবেশ সুন্দর রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি নো, জাহিদুল ইসলাম জাহিদ, শহিদুল ইসলাম, আমানুল্লাহ,
জাহাঙ্গীর কবির তুহিন, এনামুল ইসলাম মোহনসহ বিভিন্ন সড়ক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক , মো, মনিরুজ্জামান খান মিঠু।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার