
ঝিনাইদহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্ন শহর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার