
[caption id="attachment_801" align="alignnone" width="300"]
Oplus_131072[/caption]
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঝিনাইদহ জেলা-এর আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঝিনাইদহের শুভেচ্ছা কমিউনিটি সেন্টার-এ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জনাব মুহম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি জনাব ইঞ্জিঃ আবিদ হাসান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC), BGMEA-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিঃ মোঃ কামরুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যশোর-কুষ্টিয়া জোনের সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন।
সমাবেশে সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুস সবুর অনুষ্ঠান পরিচালনা করেন এবং সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জনাব মোঃ জিয়াউল ইসলাম খান।
সমাবেশে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানা ইউনিটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন। এতে ব্যবসায়ীদের শিল্পোদ্যোক্তায় রূপান্তরের লক্ষ্যে শিল্প স্থাপন, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন শিল্পোদ্যোগ গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এজন্য ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সমাবেশে শিল্প ও ব্যবসা খাতের সম্ভাবনা, উদ্যোক্তাদের পারস্পরিক সহযোগিতা, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং আজীবন সদস্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং ব্যবসায়ী সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজনে:
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঝিনাইদহ জেলা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার