ঝিনাইদহ শহরের মর্ডান মোড়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে নতুন মর্ডান ক্যাফে রেস্টুরেন্ট। বৃহস্পতিবার বিকেলে শহরের হোসেন শহীদ সরোয়ারদী সড়কের মর্ডান মোড়ে এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনারুল ইসলাম বাদশা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কের সভাপতি মো, শহিদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, মডার্ন মোড় বাজার কমিটির সভাপতি কাজল আহমেদ, দোকান সমিতির উপদেষ্টা কামাল হোসেন-সহ স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা ফিতা কেটে ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মর্ডান ক্যাফে রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মালিক আলমগীর হোসেন জানান, আধুনিক পরিবেশে মানসম্মত খাবার পরিবেশন এবং গ্রাহকদের ভালো সেবা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের খাবার ও কমল পানীয়র পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশ রাখা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টে বিশেষ আয়োজন করা হয়।
নতুন এই প্রতিষ্ঠানটি ঝিনাইদহের মানুষের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রেস্টুরেন্টের উদ্যোক্তা আরও বলেন, গ্রাহকদের পছন্দ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মর্ডান ক্যাফে রেস্টুরেন্ট পরিচালনা করা হবে। খাবারের মান ও সেবার ক্ষেত্রে আমরা কোনো আপস করব না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মর্ডান ক্যাফে রেস্টুরেন্টের সফলতা কামনা করেন।
মোঃ বাবুল হোসেন রিয়েল খবর

প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার