প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:০৬ পি.এম
ঝিনাইদহে বাককিপারদের মাঝে পাঁঠা বিতরণ

বিশুদ্ধ জাতের ব্লাক বেঙ্গল ছাগল সম্প্রসারণের লক্ষ্যে ঝিনাইদহে বাককিপারদের মাঝে পাঠা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ দপ্তরে এ পাঁঠা বিতরণ করা হয়।
সেসময় ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ এস এম আতিকুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, বিশুদ্ধ জাতের ব্লাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়া সম্প্রসারণ পাইলট প্রকল্পের আওতায় ঝিনাইদহের ৫ টি উপজেলার ২৫ জন নির্বাচিত বাককিপারদের মাঝে ৫০ টি পাঠা বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের ছাগল উৎপাদন বৃদ্ধি, খামারিদের আয় বাড়ানো এবং ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিশুদ্ধ জাত সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার