ঝিনাইদহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ পোড়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রকন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিন্টু, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক কাজল মালিথা, পোড়াহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরাল হোসেন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মশিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন পোড়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব লালু আহমেদ।
এ সময় যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বর্ধিত সভা সফলভাবে আয়োজনের প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার