
ঝিনাইদহে কর্মরত তরুণ সেলস অফিসারদের নিয়ে জেলা সেলস অফিসার অ্যাসোসিয়েশন (সোয়া) সার্কেলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঝিনাইদহ শহরের দেবদারু এভিনিউতে সংগঠনটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাসেল আহম্মেদের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সেলস অফিসাররা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সজীব ক্যামিক্যাল লিমিটেডের টিএসও কামরুজ্জামান এবং গোল্ড কসমেটিক কোম্পানির আরএসএম আবুল কাশেমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেলস অফিসাররা অংশ নেন।
সভায় জেলা সেলস অফিসার অ্যাসোসিয়েশন (সোয়া) সার্কেলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. বিল্লাল হোসেন লিটুকে প্রধান উপদেষ্টা, রেজাউল করিম সিপনকে আহ্বায়ক, নবাব মুর্শিদ আলী ও সেলিম মিয়াকে যুগ্ম-আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম সুমনকে সদস্যসচিব ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সেলস অফিসাররা প্রতিদিন মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। মার্কেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির পাশাপাশি অনেক সময় দুর্ঘটনারও শিকার হতে হয় তাদের।
বক্তারা আরও বলেন, কর্মক্ষেত্রে কোনো সেলস অফিসার বিপদে পড়লে বা দুঃসময়ের সম্মুখীন হলে যেন অন্যরা তার পাশে দাঁড়াতে পারেন—এ লক্ষ্যেই এই সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া হবে। পারস্পরিক সহযোগিতা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য বলে তারা জানান।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সেলস অফিসারদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার