টানা কয়েক দিনের বৃষ্টিতে ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় কাঁচাবাজারে প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
সরেজমিনে শহরের নতুন হাটখোলা বাজারসহ জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, হামদহ ও আরাপপুর বাজার ঘুরে দেখা যায়, পটল, ঢেঁড়স, করলা, বেগুন, বরবটি, কাঁচা মরিচসহ অধিকাংশ সবজির দাম আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আবুল কালাম আজাদ সবজি ব্যবসায়ী জানান, সবজির দাম সাধারণ মানুষের নাগালে বাহিরে। রয়েছে। অন্যান্য বছর এই সময়ে (জুন-জুলাই মাস) সবজির দাম চড়া থাকে। আবার টানা বৃষ্টিতে অনেক ক্ষেত পানির নিচে চলে যাওয়ায় সবজি সংগ্রহ ও পরিবহনে সমস্যা হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে গেছে এবং দাম বেড়েছে।
সবজি বাজার ঘুরে দেখা গেছে , অতিবৃষ্টির কারণে চলতি সপ্তাহে জেলা ও উপজেলার শহরতলীর বিভিন্ন বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পটল ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, পেঁয়াজ (দেশি) ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পুইশাক প্রতি আটি ৩০ টাকা, করোলা (উঁচ্ছে) ৬০ টাকা, ঝিঁঙে ৫০ টাকা, কাঁচাকলা প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা আব্দুল কাদের বলেন, প্রতিদিন বাজারে এসে নতুন নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে। সীমিত আয়ের মানুষের পক্ষে এখন সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে।
আব্দুস সোবহান জানান, আগে যে টাকা দিয়ে কয়েক ধরনের সবজি কেনা যেত, এখন সেই টাকায় দুই ধরনের সবজিও কেনা যাচ্ছে না। বর্তমানে দাম নাগালের বাহিরে।
সবজি বিক্রেতারা পলাশ হোসেন ও রুবেল হোসেন বলেন, মো. সোহেল জানান, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে। অনেক জমিতে পানি জমে ফসল নষ্ট হয়েছে। তাই বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে।
অন্যদিকে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতেও বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন তারা।
ঝিনাইদহ শহরের ওয়াপদা গেট বাজারের সবজি ক্রেতা শুকুর আলী জানান, শহরের বাজারে সব সবজির দাম কেজিতে ১০/২০ টাকা বেশি। প্রান্তিক বাজার ও শহরের বাজারের সবজির এই দামের পার্থক্য নিয়ন্ত্রণ করা উচিত। বাজার মনিটরিং করা হলে ভোক্তারা আরও উপকৃত হবে।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, তারা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রেখেছি। কাচামালের বাজার সব সময় উঠানামা করে। বর্তমানে অতি দৃষ্টির কারণে শাক সবজির দাম আগের থেকে একটু বেশি।
কৃষি বিভাগ বলছেন, আবহাওয়ার উন্নতি হলে এবং স্বাভাবিক হলে সবজির দামও ধীরে ধীরে কমে আসতে পারে। তবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে মূল্যবৃদ্ধির চাপ আরও কিছুদিন থাকতে পারে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার