জ্বালানি তেলের সংকট কাটাতে ও সাশ্রয়ী ব্যবহারের লক্ষে বর্তমান সরকারের গৃহীত নানা বাস্তবমুখী পদক্ষেপ ও উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের পায়রা চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদাহ ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ও গণপরিবহনে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, বিশ্বব্যাপী জ্বালানি পরিস্থিতির বৈশ্বিক চাপ ও সংকট কাটাতে সরকার অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। এসব সরকারি পদক্ষেপ ও দিকনির্দেশনা সঠিকভাবে মেনে চললে দ্রুতই জ্বালানি সংকট কাটিয়ে ওঠা সম্ভব। সাধারণ জনগণের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতেই তাদের এই আয়োজন।
এ সময় লিফলেট বিতরণের পাশাপাশি বিভিন্ন যানবাহন চালক, যাত্রী ও সাধারণ পথচারীদের সাথে জ্বালানি অপচয় রোধ এবং সচেতনতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন স্বেচ্ছাসেবক দলের কর্মীরা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার