ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় কালিগঞ্জ পরিদর্শক আ স ম আব্দুস সামাদ ও ভ্যান চালক মামুন হোসেন নামের দুইজন নিহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার সাব রেজিস্টি অফিসের সামনে ও মহেশপুরে উপজেলার কুল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ ও মহেশপুর উপজেলার ভ্যান চালক মামুন হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলো। পথে সাব রেজিস্টি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষনা করে। আহত হয় ইজিবাইক চালক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার