
ঝিনাইদহে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচি শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক।

এ সময় বক্তারা জ্বালানি তেলের সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার