সিলেটের গোলাপগঞ্জে মরহুম আলতাফ হোসেনের স্মরণে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) গোলাপগঞ্জের রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মানবিক কর্মসূচির আয়োজন করে ‘প্রত্যাশা সমাজ কল্যাণ ও যুব ক্রীড়া সংসদ’। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘মরহুম আলতাফ হোসেন ট্রাস্ট’, রনকেলী, গোলাপগঞ্জ, সিলেট।
আয়োজিত এ জনকল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য জনাব নজরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং মানবিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার