গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামে এক শিশুর আকষ্মিক অকাল মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্তানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি সমাজের জ্ঞানী ও গুণীজন। শোকসন্তপ্ত পরিবারের এই দুর্দিনে সমাজের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। গভীর সুখ ও দুঃখ প্রকাশ করে অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজসেবক সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আগামী স্তানীয় নির্বাচনে গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম জয়নাল আবেদীন জামিল। প্রবাসে থেকেও তার উদার মানসিকতা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে স্থানীয় জনগণ ভীষণভাবে আনন্দিত ও গর্বিত। তারই ধারাবাহিকতায় মরহুম শিশুটির শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকার নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। সম্প্রতি স্তানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে দেন। এ বিষয়ে স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী এম জয়নাল আবেদীন জামিলের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন জয়নাল আবেদীন সব সময় প্রবাসে থেকে দেশের গরীব দোস্ত ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে এক অনন্য মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রয়াত শিশুটির বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই অপূরণীয় শিশুটির শূন্যতা কখনো পূর্ণ হবার নয়।
শোকসন্তপ্ত অসহায় এই পরিবারের প্রতি আরো গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর ও গোলাপগঞ্জ পৌর বিএনপি'র জননন্দিত সাধারণ সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার