বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসন, কুষ্টিয়া এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য “অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি”। আন্তর্জাতিক প্রতিপাদ্য “Shared vision for a better world—Affordable and Clean Energy” সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাফর মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক (রসায়ন) ও অফিসপ্রধান প্রদীপ কুমার মালো।
সভায় বিশ্ব মান দিবসের তাৎপর্য, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ, মানসম্মত পণ্য উৎপাদন এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
রিয়েল খবর
সত্য প্রকাশে নির্ভীক আমরা
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার