রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার সানামের মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার ঘাট এলাকার পাথরঘাটায় এ ঘটনা ঘটে।
নিহত সানাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা।
জানা যায়, স্থানীয় গাইডের সঙ্গে সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান সানামসহ তার বন্ধুরা। ট্র্যাকিং শেষে দুপুর দেড়টার দিকে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধোয়ার জন্য নামেন তারা। এ সময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানাম।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রকাশকঃ মোঃ বিল্লাল হোসেন লিটু, সম্পাদকঃ মোঃ রবিউল ইসলাম রবি| Office Address: সমবায় মার্কেট, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়ক, ঝিনাইদহ| Phone number: +880 1711-138024| Gmail: realkhabor@gmail.com
ই-পেপার